ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৩৪০ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় নওগাঁর একজন এবং করোনার উপসর্গ নিয়ে পাবনার তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮০ জন। বর্তমানে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের চারজন, নওগাঁর ছয়জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ৬৭ শতাংশ, জয়পুরহাটের ১১ দশমিক ১১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৭ দশমিক ৬৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

Tag :
জনপ্রিয়

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু

Update Time : ০৪:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১