ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

রাতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৪৬৬ Time View

কাতার বিশ্বকাপের বাছাই পর্বে রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকার মতো এবারো ব্রাজিলের ঘরের মাঠে লড়বে লিওনেল মেসিরা। তবে এবার ম্যাচটি মারাকানায় নয়, হবে সাও পাওলোয়। এই ‘সুপারক্লাসিকো’য় জিততে চায় দুদলই। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই সৃজনশীলতার ঝংকার। পৃথিবীর থমকে যাওয়া। দদলের মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিল প্রায় দুই মাসে আগে, কোপা আমেরিকার ফাইনালে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মারাকানার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তাই এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

চিলির বিপক্ষে গোল করে সেলেসাওদের জেতানো এভার্তন রিভেরো অবশ্য ম্যাচটিকে প্রতিশোধের ভাবছেন না। তিনি বলেন, ‘কোপা ফাইনালের প্রতিশোধের ম্যাচ বলতে চাই না এটাকে। এমনিতেই এটা ঐতিহাসিক দ্বৈরথ আর সব সময় চ্যালেঞ্জিং। তবে আমরা জিততেই মাঠে নামব।’

বিশ্বকাপ বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে। তাই বলে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসিদের গুরু জানান, ‘কোপার পর নতুন করে শুরু আর জেতাটাই আসল কথা। গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মতুষ্টিতে না ভুগে আমাদের এগিয়ে যেতে হবে।’

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা

Update Time : ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১