ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা

রামেকে করোনায় আরও ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে ও নাওগাঁ ও কুষ্টিয়ার একজন করে।

করোনা শনাক্ত হয়ে মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা রোগীদের জন্য ৪৫৪ বেড ছিল। নতুন করে আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। অর্থাৎ শনাক্ত হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

Tag :
জনপ্রিয়

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

রামেকে করোনায় আরও ১৮ মৃত্যু

Update Time : ০৪:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১