রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে একজন মারা গেছেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নাটোরের ২ জন, রাজশাহীর একজন ও নওগাঁর একজন।
তিনি আরও জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন।
বর্তমানে রাজশাহীর ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৪ জন এবং জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

অনলাইন ডেস্ক 