ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে

নাশকতা ও ধর্ষণসহ ছয় মামলায় ১৮ দিন রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। ভার্চুয়াল শুনানিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওছার আলম।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাড়সড়কের সিদ্ধিরগঞ্জে সহিসংতার ও গাড়ির পোড়ানোর দুইটি মামলায় মামুনুল হককে ছয়দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আরেক মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

এছাড়া তার রিসোর্ট সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ তিন মামলায় মামুনুলকে নয়দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় নারায়ণগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ আরও কয়েক জেলায়।

সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। পরে এই ঘটনায় মামুনুল হকের অনুসারী নেতা-কর্মীরা রিসোর্টসহ আওয়ামী লীগ অফিস, যুবলীগ ও ছাত্রলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ভাঙচুর চালান। মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ও পুলিশ বাদী হয়ে মামলা করেন। এর মধ্যে দুইটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামুনুল হকের রিসোর্ট সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় তাকে একমাত্র আসামি করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে

Update Time : ০৯:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১