ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

রূপপুরে কাজাখ নাগরিক ছুরিকাঘাতে নিহত, বেলারুশের ৩ জন আটক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভ্লাদিমেস সেভটস (৫০) নামে কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় বেরেজনয় অ্যান্ডে নামের আরেক কাজাখ নাগরিক আহত হয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রকল্পে কর্মরত ৩ বেলারুশ নাগরিককে আটক করেছে পুলিশ।

রবিবার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজাখ নাগরিক ভ্লাদিমেস সেভটস প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমিতের ভাণ্ডাররক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শনিবার রাতে প্রকল্পের গ্রিন হাউস আবাসিক এলাকায় বিদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই কাজাখ নাগরিক ছুরিকাঘাতে নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সংঘর্ষে আহত কাজাখস্তানের আরেক কর্মী বেরেজনয় অ্যান্ডেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানান ওসি।

খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাচ্ছে না এবং এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের ভাষাগত সমস্যার কারণে বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। দোভাষীর সহযোগিতা নিয়ে আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি।’

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

রূপপুরে কাজাখ নাগরিক ছুরিকাঘাতে নিহত, বেলারুশের ৩ জন আটক

Update Time : ০৭:১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২