ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা-ফিফা, শীর্ষে আর্জেন্টিনা-পাঁচে ব্রাজিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ২১৬ Time View

আন্তর্জাতিক বিরতি শেষে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা-ফিফা। অক্টোবরে কোন ম্যাচ ছিল না বাংলাদেশের। তবে ম্যাচ না খেলেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়েছে। লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান র‌্যাঙ্কিং ১৮৫।

এদিকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছিল মেসির দল। এরপরও শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। তবে কিছু পয়েন্ট কমেছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিরতিতে জোড়া ম্যাচ জিতেছে ব্রাজিল। র‌্যাঙ্কিংয়ে পাঁচে থাকলেও ১২ পয়েন্ট বেড়েছে সেলেসাওদের। এতে চারে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমেছে।

এ ছাড়া একধাপ করে এগিয়ে যথাক্রমে ৭ ও ৯-এ উঠেছে পর্তুগাল ও ইতালি। দুইধাপ এগিয়ে ১১তে এসেছে জার্মানি।

Tag :
জনপ্রিয়

র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা-ফিফা, শীর্ষে আর্জেন্টিনা-পাঁচে ব্রাজিল

Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪