ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

লকডাউন বাড়ানোর চিন্তা, সিদ্ধান্ত রোববার

করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আগামীকাল রোববার নেবে সরকার। এ বিষয়ে আলোচনা করে এদিন প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, চলমান যেমন বিধিনিষেধ চলছে তেমনি করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা করে আগামীকাল সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

চলমান লকডাউনে জেলার ভিতরে গণপরিবহন চলতে পারছে। কিন্তু তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ আছে। গত ২৫ এপ্রিল দোকান এবং শপিং মলও খুলে দেয়া হয়েছে। ব্যাংকও খোলা আছে এবং জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা। এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান আগের মতো বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে।

এর আগে করোনা সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় ৭ দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। সেটা আবার বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। পরে আবারও লকডাউন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

লকডাউন বাড়ানোর চিন্তা, সিদ্ধান্ত রোববার

Update Time : ০৮:৫৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১