ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬১ Time View

টি-টোয়েন্টিতে লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এশিয়া কাপের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে এই অপ্রত্যাশিত রেকর্ডটি গড়েন পাকিস্তানি ওপেনার।

এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে নেমে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফেরেন আইয়ুব। বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের তৃতীয় ম্যাচটিতে প্রথম বলটি সফলভাবে উতরে গেলেও দ্বিতীয় বলে থার্ডম্যানে ঠিকই ক্যাচ দিয়ে বসেন তিনি। এর ফলে লজ্জাজনক রেকর্ডটি নামের পাশে যুক্ত হয় তার।

নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২ ম্যাচ খেলে ৮ বারই শূন্য রানে আউট হয়েছেন এই পাকিস্তানি ওপেনার। তবে তিনি ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে হ্যাট্রিক ডাক মেরেছেন আরও পাঁচ ব্যাটার।

উল্লেখ্য, বুধবার রাতে শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে ভারতও।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব

Update Time : ০৫:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫