ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ Time View

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করেছিল।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা

Update Time : ০৩:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫