ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ Time View

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন এলএমটেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ইউনাইটেডকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির দাপুটে পারফরম্যান্স। ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর শুরুতেই অবশ্য হোঁচট খায় মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটে মেসির গোলে ফের লিড নেয় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে আরও এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে এটি তার ২২তম গোল।

শেষ দিকে ইনজুরি টাইমে জ্যাকব মুরেল গোলে করলেও সেটি সমতার জন্য যথেষ্ঠ ছিল না। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, এই জয়ে ইস্টার্ন কনফারেন্স জোনের টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে মায়ামি। বুধবার সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসিরা।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি

Update Time : ০৬:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫