ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে দেশটির হিন্দুকুশ অঞ্চলে অনুভূত হয় ৬ দশমিক ৩ মাত্রার কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ২৮ কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। এখনও হতাহত কিংবা ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ৩১ আগস্ট দেশটিতে আঘাত হেনেছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির শিকার হয় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে

Update Time : ০৪:৫৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫