ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

শনিবার সকাল ১১টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ৪০৭ Time View

ফরিদপুরের ওপর দিয়ে হঠাৎ মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। শনিবার (৭ জানুয়ারি) ভোর থেকে এ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানায় ফরিদপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানান, শনিবার সকাল ১১টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যাকে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়ে থাকে।

এদিকে কয়েকদিন ধরে বয়ে যাওয়া ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরের জনজীবন। কনকনে হিম ঠান্ডা আর কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন এ জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।

দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষজন। তারা খড়কুঁটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সাথে হাড় কাঁপানো ঠান্ডায় সকালে রাস্তাঘাট থাকছে তুলনামূলক ফাঁকা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।

পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। তবে জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও সেটা তুলনামূলক নগন্য।

ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শনিবার সকালে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যেটাকে আমরা মৃদু শৈত্য প্রবাহ বলে থাকি। সামনের কয়েকদিনে এ তাপমাত্রা তুলনামূলক কিছুটা বাড়লেও আগামী ১১,১২ ও ১৩ তারিখে আবার এ তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

শনিবার সকাল ১১টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

Update Time : ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩