ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান

টাইগার থ্রি’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত হয়েছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই ভক্তদের এই দুঃসংবাদ দিলেন বলিউড ‘ভাইজান’। এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে ভাঁজ। ঠিক কী হয়েছে?

এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে সালমান নিজের ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তা দেখে শোরগোল পড়ে গেছে ভক্তদের মাঝে। ছবিতে দেখা যাচ্ছে, খালি গায়ে ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ‘ভাইজান’। তবে নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই ধরনের টেপ ব্যবহার করা হয়।

ছবির ক্যাপশনে সালমান লিখেছেন- ‘যখন কেউ ভাবে যে সে সারাবিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বল তুলে দেখাও।’

সেইসঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

প্রসঙ্গত, গত শনিবারই কলকাতায় শো করে গিয়েছেন সালমান। ফিরে চলতি সপ্তাহেই মুম্বইতে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের পরিকল্পনা ছিল। যেখানে ভাইজানের সঙ্গে বিশেষ দৃশ্যের শুটিং করার কথা শাহরুখ খানের। ইতিমধ্যেই মাড আইল্যান্ডে শুটিং শুরু হয়ে গেছে। আর এরই মাঝেই ঘটল অঘটন! শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান।

সূত্রের খবর, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সালমান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ‘ভাইজান’ ভক্তদের। তার পোস্টের কমেন্ট চোখ রাখলেই তা বোঝা যায়। দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। এদিকে নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার থ্রি’।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান

Update Time : ০২:১৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩