ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীর বিচারের দাবিতে জুমার নামাজের পরে ডাকা শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুকে পেজে কর্মসূচি স্থগিত করে একটি বার্তা দিয়েছে দলটি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।

আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রজনতা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

Tag :

শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি

Update Time : ১২:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫