ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঢাকামুখী যাত্রীতে ভর্তি ফেরি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৩৩১ Time View

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের পর শুরু হওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে ছিল ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড়।

শুক্রবার দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখীসহ অন্যান্য জেলার মানুষের ঢল নেমেছে।

দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে তারা ঘাটে পৌঁছান। ফেরিতে ওঠার সময় যাত্রীরা মানছেন না কোনো প্রকার স্বাস্থ্যবিধি।

এদিন দুপুর সাড়ে ১২টা সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ইউটিলিটি ফেরি (ফেরি ঢাকা) পাঁচশ’র বেশি যাত্রী নিয়ে ছেড়ে যায় পাটুরিয়ার উদ্দেশে। ফেরিতে ৫/৭টি মোটরসাইকেল আর ৩/৪টি প্রাইভেটকার ছিল।

শুক্রবার সকাল থেকে নৌ রুটের হাজার হাজার যাত্রী ও ব্যক্তিগত গাড়িকে ফেরি দিয়ে পদ্মা পার হতে দেখা গেছে। ঘাটের প্রবেশ মুখ গুলোতে পুলিশের চেকপোস্ট ও ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা দেখাচ্ছে নানা অজুহাত। অসুস্থতা, টিকা গ্রহণ ছাড়াও নানা সমস্যার কথা উল্লেখ করে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কার্যালয় (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, গোয়ালন্দর বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে যাত্রী নিয়ন্ত্রণে। এসব চেকপোস্ট ফাঁকি দিয়ে অনেক যাত্রী ঘাট এলাকায় চলে আসছে। বর্তমানে এই দুই রুটে নয়টি ছোট বড় ফেরি চলাচল করছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর কঠোর বিধিনিষেধ চলছে। এতে গণপরিবহন বন্ধের পাশাপাশি ফেরিতে যাত্রী পারাপারে বিধিনিষেধ রয়েছে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঢাকামুখী যাত্রীতে ভর্তি ফেরি

Update Time : ১১:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১