ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এসময় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ জুন) সকালে মামলায় অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।

ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে এ সাক্ষ্যগ্রহণ চলছে। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি এ সময় ন্যায়বিচারের দাবি জানান। এছাড়া, আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী রয়েছেন।

Tag :

Update Time : ০৫:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬