ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক টুইটে জানিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনকালে, বিশ্বজুড়ে মানুষ ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি দুই দেশের এবং সারা বিশ্বের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করেন।

মোদি উল্লেখ করেছেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানরা রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদুল ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

তিনি অত্যন্ত প্রশংসা করে বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমুখী অংশীদারত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দুই দেশের সম্পর্কে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

সর্বশেষ, মোদি ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

Update Time : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩