ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

শেখ হাসিনা ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’: কাদের

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’ হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স। এই বাংলাদেশে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। সেই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রোববার (২৩ জুন) বিকেল ৫টায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে আমি বলব এই দেশে আল্লাহ পাকের ইচ্ছায় দুইটি লেগাছি সৃষ্টি হয়েছে। একটা হলো বঙ্গবন্ধু, তিনি নেই তার কন্যা আছেন। আরেকটা লেগাছি আমাদের অর্থনীতির মুক্তি। যা ধারণ করে আছেন, আমাদের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। ষড়যন্ত্র চলছে। আজকে একটি দল অন্তর জ্বালায় জ্বলছে। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। ওরা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে। ওরা উন্নয়ন দেখতে পায় না।’

কাদের বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। একটি দল অন্তর জ্বালায় জ্বলছে। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে। এরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। তারা আমাদের দেশে স্বৈরশাসন কায়েম করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসনে পাঠিয়েছিল। ১৫ ও ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারা। সেই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। বিশ্বব্যাংক বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে সরে গিয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকন্যা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করবো। তিনি প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি, আমরাও পারি। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, সাহসের প্রতীক।

এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিক, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

শেখ হাসিনা ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’: কাদের

Update Time : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪