ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা হত্যা চেষ্টা : ১৪ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ৪৪১ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিলেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ আসামি হলেন, মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আজিজুল হক, লোকমান, ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম খান।

Tag :

শেখ হাসিনা হত্যা চেষ্টা : ১৪ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

Update Time : ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১