ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৪৯২ Time View

ছবি: মাহিন্দা রাজাপক্ষের ফেসবুক থেকে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজাপাকসে। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় রাজাপাকসেকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তবে মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানতে প্রচলিত রীতি অনুযায়ী করমর্দন না করে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে শ্রদ্ধা জানান তিনি।

পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি ফুল গাছের চারা রোপণ করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকাল পৌনে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর ১০টা ১০ মিনিটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরসূচি অনুযায়ী- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেবেন। শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন এবং সেখানে দর্শনার্থীর বইয়ে স্বাক্ষর করবেন।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেলা ১১টা ৪০ মিনিটে দুই সরকার প্রধানের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি স্মারক স্বাক্ষরিত হবে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল ৫টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানেও দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন।
Tag :

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

Update Time : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১