ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

স্থানীয় সময় রবিবার (১৭ জুলাই) রাতে এ ঘোষণা দেয়া হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন, যেখানে তিনি বলেন যে জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী বুধবার (২০ জুলাই) দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো।

মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

Update Time : ০৫:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২