ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চার মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল। খবর রয়টার্সের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেল বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ২৮ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬৭ হাজার ৬১১ জন।

চার মাসেরও বেশি সময় ধরে হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এ সময়ে ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে তারা। আর তাদের হামলার ভয়ে উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি সীমান্তবর্তী শহর রাফাহতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও রেহাই নেই তাদের। গাজা ধ্বংস করার পর এখন রাফাহতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। রাফাহতে রমজান মাস শুরুর আগে অভিযান শেষ করার তাগিদ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে নেতানিয়াহু এমন কথা বলেন ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, রাফাহ থেকে সব বেসামরিক ফিলিস্তিনিকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহু হুমকি দিয়েছেন, রাফাহতে শিগগিরই প্রবেশ করবে সেনারা। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ ব্যাটালিয়নটি এখন রাফাহতে অবস্থান করছে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

Update Time : ০২:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪