ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংরক্ষিত আসনের নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি।  আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ১৪ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সংরক্ষিত ৫০টি নারী আসনের বন্টন প্রশ্নে ইসি সচিব জানান, আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থীর জোট করে দিয়েছে। ফলে আইন অনুযায়ী, জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। এই বিভাজন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়ে থাকে বলে সাধারণত সংরক্ষিত আসনে নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

Update Time : ০২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪