ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

সংসদ সদস্য আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির টিম

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ২৩০ Time View

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা যাচ্ছে তিন সদস্যের একটি টিম।

রোববার (২৬ মে) সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা।

এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে এমপি আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান শাহীন আমেরিকায় আছেন। তাকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে আনার চেষ্টা করব।

তিনি জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে।

তিনি আরও জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Tag :

ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

সংসদ সদস্য আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির টিম

Update Time : ০৫:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪