ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

সংস্কারের নামে সময়ক্ষেপণ, সরকারের কারও কারও মধ্যে ভিন্ন উদ্দেশ্য আছে: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের উদ্যোগ না নিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরের কারও কারও ভিন্ন উদ্দেশ্য আছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে হয়তো টালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কারের নামে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের কারও কারও মধ্যে রয়েছে ভিন্ন উদ্দেশ্য।’

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জোরালোভাবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনের জন্য নেতা–কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি দেশের নতুন প্রজন্ম ও দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারাই ভোট দিয়ে সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন।’

দলের নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন।’

Tag :

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

সংস্কারের নামে সময়ক্ষেপণ, সরকারের কারও কারও মধ্যে ভিন্ন উদ্দেশ্য আছে: তারেক রহমান

Update Time : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫