ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ২৪১ Time View
রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
রবিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন নেতা-কর্মীরা। এসময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী।
রবিবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এদিকে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদরাসা মাঠে প্রবেশের মূল গেইটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা কর্মীরা মাঠে আস্তে শুরু করেছেন। বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন।
Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা

Update Time : ০৬:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩