ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে: অমিত শাহ

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ১৭৯ Time View

পঞ্চম দফার ভোটের প্রচারে মঙ্গলবার (১৪ মে) পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের কেন্দ্র সরকারের মুখ্যমন্ত্রী অমিত শাহ। একই দিনে দুটি জনসভার যোগ দেয়ার কথা রয়েছে তার। প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভার আয়োজন করা হয়েছে।

সভায় অমিত শাহ বলেন- ‘এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পাল এরা সবাই কোটিপতি হয়েছেন। কেউ চাকরি দেয়ার কথা বলে টাকা নিয়েছে, কেউ আবার করেছে গরু পাচার, কেউ কয়লা পাচার মামলায় জেলে গেছেন।

শাহ বলেন- ‘আমাকে বলুন, আপনারা কেউ জীবনে একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন? এদের এক মন্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকা বেরোয়। আমি মমতাদিদিকে বলছি, এই ৫০ কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি? মমতাদিদি, এই তো শুরু।’

মোদির হাতে দেশ সুরক্ষিত রয়েছে মন্তব্য করে অমিত শাহ বনগাঁওয়ে ভোটারদের কাছে শান্তনু ঠাকুরের সমর্থনে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন- ‘আপনারা শান্তনু ঠাকুরকে জেতাবেন তো?

অমিত শাহ আরো বলেন- ‘মমতাদিদি যদি বাংলার জন্য কিছু করে থাকেন, সেটা হল অনুপ্রবেশকারী এবং দুর্নীতিকারীদের মদদ দেয়া। এখন মমতাদিদি ইভিএম গড়বড়ের অভিযোগ করছেন। মমতাদিদি, আপনি যখন জিতেছিলেন, তখন এই  ইভিএম-ই ছিল।’

অনুব্রত মণ্ডলের নাম নিয়ে কটাক্ষ করেছেন অমিত শাহ। তার কথায়- ‘এঁদের জেলে ভরা উচিত কি না? মমতাদিদি বলছেন, কেন জেলে ভরলেন। আমি বলি, মমতাদিদি এই তো শুরু। নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতিতে জড়িত কাউকে ছাড়া হবে না। সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে।’

অমিত শাহ বললেন, দেশে এমন কোন শক্তি নেই যে সিএএকে আটকাবে। নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। কটাক্ষ করেন কংগ্রেসকে। পাশাপাশি, রামমন্দির তৈরি নিয়ে শাহ বলেন, নিমন্ত্রণ করা সত্ত্বেও রামমন্দির উদ্বোধনে যাননি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাদের ভোটব্যাঙ্কের কারণে। তাদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা, আপনারা নন।

সিএএ নিয়ে  মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন অমিত শাহ। বললেন- মমতাদিদি আপনার সময় সমাপ্ত হয়ে এসেছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবেন না। এ পর্যন্ত ৩৮০টি লোকসভা আসনে ভোট হয়েছে। অমিত শাহের দাবি, ইতিমধ্যে ২৭০ আসনে জয়ী মোদী। বাংলা থেকে ৩০টি আসনে জয়ী করার কথাও বলেন।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে: অমিত শাহ

Update Time : ০২:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪