ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১৯৯ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ভোট বানচালে ষড়যন্ত্রর কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট বানচালে এখনো ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে।

শেখ হাসিনা বলেন, বিএনপি থাকলে দেশ পিছিয়ে যায়। আওয়ামী লীগ থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচন এলেই বিএনপি আগুন সন্ত্রাস করে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জ্বালাও-পোড়াও মানুষ খুন বিএনপি জামায়াতের তিন গুণ।

তিনি বলেন, বিএনপি আর নির্বাচনে আসতে চয় না। তারা নির্বাচনে আসতে ভয় পায়। যার জন্য তারা সন্ত্রাস করছে। আপনারা জানেন ২০১৪ সালের নির্বাচন বন্ধ করার জন্য ২০১৩ থেকেই অগ্নিসংযোগ সন্ত্রাস শুরু করে। তিন হাজারের বেশি মানুষকে তারা পুড়িয়েছে। তার মধ্যে ৫০০ মানুষ মারা গেছে। জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ।

২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিএনপি ভোটে আসতে ভয় পায় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি থাকলে দেশ পিছিয়ে যায়। আওয়ামী লীগ থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করে।

এর আগে বিকেল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে: প্রধানমন্ত্রী

Update Time : ০২:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪