ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সব দেশের নয়, শুধু সৌদির হজযাত্রীদের খরচ ৩০ শতাংশ কমবে: হাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ২৭২ Time View

চলতি বছর হজে সব দেশের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের খরচ ৩০ শতাংশ কমবে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

দেশের হজযাত্রীদের উদ্দেশে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে হাবের মহাসচিব ফারুখ আহমদ সরদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এরআগে, গত রবিবার (১৫ জানুয়ারি) সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, চলতি বছর থেকে সারাবিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের মূল্য কমালো সৌদি আরব সরকার। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হজের খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে।

কিন্তু তা শুধু সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীর জন্য প্রযোজ্য বলে জানা গেল হাবের প্রেস বিজ্ঞপ্তিতে থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সলের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে। প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর এই খবরটি শুধু সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীর জন্য প্রযোজ্য।

বাংলাদেশ কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হযজাযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

এতে আরও বলা হয়েছে, হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনোরূপ বিভ্রান্তি তৈরি না হয় সে কারণে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানায় হাব।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানান, আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সব দেশের নয়, শুধু সৌদির হজযাত্রীদের খরচ ৩০ শতাংশ কমবে: হাব

Update Time : ০৫:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩