ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

সর্বকালের সর্বনিম্ন মানে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৫০ Time View

মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিন এক ডলারের বিপরীতে রুপির দর ৮৫.০৬-তে নেমে আসে।

এক প্রতিবেদনে রয়টার্স বলেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ রুপি।

বুধবার (১৮ ডিসেম্বর) এক ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৮৪.৯৫। দিনের মাঝামাঝি যা হয় ৮৪.৯৬ রুপি। আগের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডলার প্রতি ৮৪.৯০ রুপিতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।

মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বকালের সর্বনিম্ন মানে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান

Update Time : ১২:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪