ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ডিবি

সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান।

তালেবুর রহমান বলেন, ‘শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। আজ বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসা হয়।’

তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ডিবি

Update Time : ১১:২৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫