অবশেষে দেখা মিলল টপ অর্ডার ব্যাটারদের ব্যাটে রান। বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ পেল চ্যালেঞ্জিং স্কোর। বৃহস্পতিবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিদায় নেন আগের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ। ইনিংসের প্রথম বলেই হতে পারত ক্যাচ। কিন্তু হয়নি। ব্যাটের কানা ছুঁয়ে পড়ল উইকেটরক্ষকের একটু সামনে। পরের বলেই ক্যাচ গেল ফিল্ডারের হাতে। ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ।
কাবুয়া মোরেয়ার লেগ স্টাম্পের বাইরের হাফ ভলি অনায়াসেই হতে পারতো ছক্কা। বাঁহাতি ওপেনার নাঈমের ফ্লিক খুঁজে পেল ডিপ স্কয়ার লেগে থাকা সেসে বাসকে। বেশ কিছুটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় জমান তিনি। রানের খাতা খুলার আগেই সাজঘরে নাঈম।
আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে পাওয়ার প্লেতে ৩০ এর বেশি রান তুলতে পেরেছে বাংলাদেশ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো। ৬ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৫। যদিও পাওয়ার প্লেতে এসেছে দুই ছক্কা ও একটি চার। আশার কথা, ডট বল হয়েছে কম আগের তুলানায়।
দলীয় ৫০ রান যখন, তখন বিদায় নেন লিটন দাস। আগের তুলনায় এবার রানের দেখা পেয়ছেন তিনি। যদিও থিতু হতে পেরেছিলেন। কিন্তু ইনিংস বড় হয়নি। স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ফিরে যান এই ডান হাতি ওপেনার।
শেষের দিকে আফিফের ব্যাটে ছিল ছোট্ট ঝড়। ১৪ বলে তিনি করেন ২১ রান। তার ইনিংসে ছিল তিনটি চারের মার। তবে নুরুল হাসেন সোহান মারেন গোল্ডেন ডাক। শেষের দিকে সাইফউদ্দিন ছিলেন আরো মারমুখি। মাত্র ৬ বলে তিনি খেলেন ১৯ রানের মারকাটারি ইনিংস। হাঁকান একটি চার ও দুটি ছক্কা। ৩ বলে দুই রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অনলাইন ডেস্ক 




















