ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে গেছে, শতাধিক রোহিঙ্গার মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ২৩৭ Time View

কয়েক সপ্তাহ ধরে সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। মৃত্যু হয়েছে সবার। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউএনএইচসিআর।

এর আগে গত সপ্তাহে ভারতের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। এ নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে অন্তত ১শ জন ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়া পৌঁছানো ৫৭ রোহিঙ্গা। বান্দা আচেহ, ইন্দোনেশিয়া। ২৫ ডিসেম্বর উল্লেখ্য, বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। এ জন্য তারা নৌকায় করে সাগর পাড়ি দেয়ার বিপৎসংকুল পথ বেছে নেন।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে গেছে, শতাধিক রোহিঙ্গার মৃত্যু

Update Time : ০২:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২