ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ Time View
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে আদালতে নেয়া হয়। পরে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করা নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩জন নিহত ও শতাধিক আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী নেতা এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৯ ডিসেম্বর গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় বাসা থেকে মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করে।
Tag :

সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

Update Time : ০৯:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪