ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির কেন্দ্র সরকার। বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিংশ্বাস ত‍্যাগ করেন ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন

চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

এদিকে আগামী শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে কংগ্রেস। গতকাল রাতে দলটির সাধারণ সম্পাদককেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার

Update Time : ০৫:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪