ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সামরিক শক্তির নিরিখে ১ যুক্তরাষ্ট্র, ২ রাশিয়া, ৩ চীন…

সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা। ঘাড়ের কাছে চীন নিশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনো রয়েছে দু’নম্বরে! আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।

ওই তালিকা জানাচ্ছে, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে চীন রয়েছে তৃতীয় স্থানে। সেনাসদস্যের সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ উৎকর্ষ, সেনাবাহিনী সন্নিবেশের কৌশলগত অবস্থান এমনকি, সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা। বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে।

‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইতালি।

তাৎপর্যপূর্ণভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স!

উল্লেখ্য, বছর দু’য়েক আগে সামরিকবিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, আমেরিকাকে টপকে বিশ্বে পয়লা নম্বর শক্তি হয়ে উঠেছে চীন। সেই সূচকেও ভারত চতুর্থ স্থানে ছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

সামরিক শক্তির নিরিখে ১ যুক্তরাষ্ট্র, ২ রাশিয়া, ৩ চীন…

Update Time : ০২:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪