ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ১৮৩ Time View

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুকেও প্রবেশ করতে পারছেন না অনেকে।

গতকাল বুধবার (১৭ জুলাই) রাত থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার অভিযোগ পাওয়া যাচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, হঠাৎ ক‌রে ইন্টারনেট গতি ক‌মে গেছে। কেউ কেউ ফেসবুক ও মেসেঞ্জারেও প্রবেশ করতে পারলেও বার্তা, ছ‌বি ও ভি‌ডিও পোস্ট করতে বিড়ম্বনা হচ্ছে। অনেকের অভিযোগ ফেসবুকে আপডেট পোস্ট পাওয়া যা‌চ্ছে না।

এছাড়াও কমেন্ট করতে না পারা, একই কমেন্ট একাধিক বার হয়ে যাওয়া এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ছবি আপলোড করতে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ইন্টারনেট ব্যবহারকারীরা জানান, মোবাইল ইন্টারনেট খুবই ধীরগতি। ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যা‌চ্ছে না। ওয়াইফাই ছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহারে খুব সমস্যা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

সারা দেশে ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

Update Time : ০৫:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪