ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সালাহর মাইলফলক, লিভারপুলের বড় জয়

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৪ Time View

একটুর জন্য মোহামেদ সালাহর হাত থেকে ফসকে যায় আফ্রিকার শ্রেষ্ঠত্ব। তবে সে দুঃখ ভুলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি মাঠে ফিরেছেন। ফেরার দিনেই পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোটা তার হাত থেকে জ্যোতি কেড়ে নিয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রোনালদোর জাতীয় দল সতীর্থের জোড়া গোলেই লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল, ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটির সঙ্গে।

লেস্টারের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জিততে পারেনি লিভারপুল। হেরেছিল শেষ দুই লিগ ম্যাচে। গতকাল বৃহস্পতিবার রাতে জিততে না পারলে শীর্ষে থাকা ম্যানসিটির শিরোপার পথটা আরেকটু পরিষ্কার হতে পারতো। আগের রাতেই যে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষে ১২ পয়েন্টে এগিয়ে যায় সিটি।

অ্যানফিল্ডের এ ম্যাচে শুরুতে চোখ রাঙানিটা লেস্টারই দিয়েছিলো। আট মিনিটের মাথায় বক্স থেকে দারুণ এক শট করেন জেমস ম্যাডিসন। তবে তা ফিরিয়ে লিভারপুলকে বিপদমুক্ত করেন অ্যালিসন বেকার। ১০ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে ওঠে স্বাগতিকরা। তবে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জোরালো শটটা ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল।

ম্যাচের ৩৪ মিনিট নাগাদ ট্রেন্টের কর্নার থেকে প্রথম হেড করেন ভার্জিল ফন ডাইক, তা প্রতিহত করলেও জোটার ফিরতি চেষ্টা আর ঠেকাতে পারেননি স্মেইকেল। ফলে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতিতেও এগোয় ব্যবধান নিয়েই।

৬০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে তুলে সালাহকে মাঠে আনেন কোচ ইউর্গেন ক্লপ। মাঠে আসার ১৫ মিনিটের মাথায় দারুণ এক সুযোগও পেয়ে বসেছিলেন তিনি, তবে স্মেইকেলের বাধায় সেটা আর জালে জড়ায়নি। একটু পর লেস্টার গোলরক্ষককে পরাস্ত করলেও বাধ সাধে ভাগ্য, বাম পায়ের বাকানো ট্রেডমার্ক শটটা গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। ফলে গোল আর পাওয়া হয়নি।

ম্যাচের ৮৭ মিনিটে গিয়ে জয় নিশ্চিত করা গোলের দেখা পায় লিভারপুল। এই গোলটাও এসেছে কর্নার থেকেই। কর্নার থেকে সুযোগ পায় লিভারপুল, তবে তা ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেনি লেস্টার। ফলে বক্সে বলটা পেয়ে যান অল রেড ডিফেন্ডার জোয়েল মাতিপ, তার পাস থেকে জোটার শট গিয়ে আছড়ে পড়ে লেস্টারের জালে। তাতে ২-০ গোলের জয় নিশ্চিত হয় লিভারপুলের।

এ জয়ের মাধ্যমে ম্যান সিটির ব্যবধান ৯ পয়েন্টে নামিয়ে এনেছে লিভারপুল। ২৩ ম্যাচ থেকে ১৫ জয় ও ৬ ড্র নিয়ে তাদের অর্জন এখন ৫১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা সিটির ঝুলিতে আছে ৬০ পয়েন্ট।
Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

সালাহর মাইলফলক, লিভারপুলের বড় জয়

Update Time : ০৩:৪৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২