ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

সিনিয়র সচিব হলেন চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ কর্মকর্তা

অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিতে সচিব নিয়োগের একদিন পর তাদের সিনিয়র সচিব করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ৫ জন সচিবকে তাদের নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্তরো হলেন, ড. শেখ আব্দুর রশীদ, ড. নাসিমুল গনি, এম এ আকমল হোসেন আজাদ, মো. এহছানুল হক ও ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড. শেখ আব্দুর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয়েছিল এই ৫ কর্মকর্তাকে। গত শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর একদিন পরেই তাদেরকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিল সরকার। পদোন্নতিপ্রাপ্তরা সবাই বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা।

Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

সিনিয়র সচিব হলেন চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ কর্মকর্তা

Update Time : ০৫:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪