ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর এক হামলার পর পাল্টা জবাব দেওয়া হয়েছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা হচ্ছে।

তাছাড়া সিরিয়ার ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হয়েছে তাও বিস্তারিত জানানো হয়নি।

সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির সন্ত্রাসী কার্যক্রমের সক্ষমতা কমানোর পরিকল্পনা নিয়ে হামলা করা হয়েছে।

বিবৃতিতে কুরিলা বলেন, আগেই বলা হয়েছে, আমাদের সেনাদের ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না।

এদিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। এসময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন।

সূত্র: আল-জাজিরা

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৩:১৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪