ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত ২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রগুলো।

হামলার টার্গেটে ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চল, রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকা ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো। দক্ষিণ দারা প্রদেশের মোথবিন ও ইজরার গ্রামের আশপাশে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। দামেস্ক শহরের হারাস্তা ও আল-তাল এলাকায় সাতটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

সিরীয় নিরাপত্তা সূত্র শাফাক নিউজকে জানায়, হামলাগুলো মূলত সিরীয় গোয়েন্দা বিভাগের অধীনস্থ ইউনিটগুলোর ব্যবহৃত স্থাপনায় চালানো হয়েছে। এই ইউনিটগুলোর সম্প্রতি সুইদা অঞ্চলে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে।

তবে এই হামলাগুলোর ব্যাপক প্রভাব নিয়ে এখনো সিরীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Update Time : ০৩:২৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫