ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৯৪ Time View

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে কয়েক দফায় এ হামলা চালানো হয়।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। হামলাটি পূর্ব ইদলিব গ্রামাঞ্চলের জিসর আল-শুঘর শহরের একটি সবজি বাজারকে লক্ষ্য করে ঘটেছে। দুটি রুশ ‘এসইউ-৩৪’ যুদ্ধবিমান ইদলিব শহর, বেনিন এবং আল-আরবিন পর্বত এলাকায় পাঁচটি হামলা চালায়। এর মধ্যে একটি জঙ্গিবিমান বাজারেও বোমা ছুড়ে।

এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজির বাজারে নিহত হয়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় চলতি বছর রাশিয়ার চালানো এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

ওই পর্যবেক্ষণ গ্রুপ আরও জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়।

ওই বাজারে চালানো হামলায় প্রাণে বেঁচে যাওয়া ৩৫ বছর বয়সী সাদ ফাতো নামের একজন শ্রমিক বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করেন। সেখানে রাশিয়ার বাহিনী তাদের ওপর গোলা বর্ষণ করে। হামলার পর হতাহতরা সেখানে যেভাবে পড়ে ছিল তা অবর্ণনীয়। তার হাতে এখানও হতাহতদের রক্ত লেগে আছে বলে তিনি উল্লেখ করেন।

এএফপি’র এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবদেল রহমান জানান, রাশিয়ার বিমান হামলায় জিসর আল-শুঘুরে ছয় বেসামরিক নাগরিক এবং এর কাছেই তিন বিদ্রোহী নিহত হয়েছে।

তিনি আরও জানান, ইদলিব শহরের উপকণ্ঠে এক হামলায় দুই শিশুসহ আরও তিনজন বেসামরিক নাগরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। রোববারের এ হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত

Update Time : ১১:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩