ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুদানে চলমান সংঘাতে ৪২০ জন নিহত হয়েছেন,

সুদানে চলমান সংঘাতে ৪২০ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে। সংঘাতের কারণে সুদান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।

১৫ এপ্রিল সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের  মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো।

সংঘাতের কারণে রাজধানী খার্তুমে বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন লাখো বাসিন্দা। অনেকে খাবার ও পানির অভাবে রয়েছেন।

দুই পক্ষের মধ্যে লড়াইয়ে , দেশটিতে একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জনকে তারা সরিয়ে নিয়েছে।

এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, সুদান থেকে তারা ব্রিটিশ কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে। অন্যদিকে জার্মানি ও ফ্রান্স রবিবার ঘোষণা করে, তারা তাদের নাগরিকসহ অন্যদের সরিয়ে নিতে শুরু করেছে।

ইতালি, নেদারল্যান্ডস, গ্রিসসহ অন্য ইউরোপীয় দেশগুলো বলেছে, তারা উদ্ধারপ্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছে।

তুরস্ক রবিবার ভোরে সড়কপথে উদ্ধার অভিযান শুরু করেছিল। কিন্তু পরে বিস্ফোরণের ঘটনার জেরে তা স্থগিত করা হয়।

ভারত, ঘানা ও লিবিয়া বলেছে, তারা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। সুদান ছেড়ে কূটনীতিকসহ বিদেশিদের দলে দলে চলে যাওয়ার ঘটনা দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে।

তাঁদের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে কূটনীতিকেরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারতেন, কিন্তু তাঁরা চলে গেলে কী হবে, তা নিয়েই তাঁদের উদ্বেগ।

Tag :

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

সুদানে চলমান সংঘাতে ৪২০ জন নিহত হয়েছেন,

Update Time : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩