ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

সেতুর স্প্যানে ধাক্কা হালকা করে দেখার সুযোগ নেই: ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৩২৯ Time View
পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনা হালকা করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেছেন, আমাদের প্রকৌশলী টিম পদ্মা সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবুও এ বিষয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। প্রতিবেদন পেলে আসল বিষয়টা জানা যাবে।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।
পদ্মা সেতুর স্প্যানে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’-এর ধাক্কা দেওয়ার ঘটনায় গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
খালিদ মাহমুদ বলেন, সেতু বিভাগের লোকজন জানিয়েছেন- তারা স্প্যানে ধাক্কার কোনো চিহ্ন পাননি। কিন্তু আমরা ভিডিওতে দেখলাম ফেরি ধাক্কা দিচ্ছে। এ বিষয়ে গভীর তদন্ত করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ‘সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গছে।’
মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।
Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সেতুর স্প্যানে ধাক্কা হালকা করে দেখার সুযোগ নেই: ওবায়দুল কাদের

Update Time : ০৯:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১