ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

সোনায় মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল

এই রমজান উপলক্ষে সোনায় মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।

২০ হাজার টাকা কেজির এই জিলাপি পাওয়া যাচ্ছে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে। হোটেলে বসে খাওয়ার পাশাপাশি এই জিলাপির হোম ডেলিভারিও চালু হয়েছে।

তবে একজন ক্রেতা চাইলেই এক পিস বা অল্প পরিমাণ স্বর্ণের জিলাপি কিনতে পারবেন না। ন্যূনতম আধা কেজি কেনা যাবে এই বিশেষ জিলাপি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের জুনিয়র অ্যাসোসিয়েট মো. মনির সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে স্বর্ণে মোড়ানো জিলাপি বিক্রি হয়েছে। কমপক্ষে আধা কেজি কেনা যাবে জিলাপি। সে ক্ষেত্রে দাম পড়বে ১০ হাজার টাকা।’

মনির বলেন, ‘যে কেউ চাইলে হোম ডেলিভারিও দেওয়া হবে স্বর্ণের জিলাপি। এ জন্য ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।’

হোটেল কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টেও স্বর্ণের জিলাপি বিক্রির তথ্য নিশ্চিত করেছে। ওই পোস্টের সঙ্গে দেয়া হয়েছে এ বিশেষ জিলাপির ছবিও।

গহনা হিসেবে ব্যবহারের পাশাপাশি আরেক ধরনের বিশেষ স্বর্ণ খাবার হিসেবেও ব্যবহার করা যায়। ইন্টারকন্টিনেন্টাল সেই স্বর্ণই ব্যবহার করেছে এই জিলাপিতে।

২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে মোড়ানো জিলাপিতে প্রতি কেজিতে থাকছে খাবার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত।

অবশ্য দেশে স্বর্ণ দিয়ে খাবার তৈরির ঘটনা এটিও প্রথম নয়। এর আগে গত বছরের জুলাইয়ে স্বর্ণে মোড়ানো আইসক্রিম বিক্রি করে হইচই ফেলেছিল রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সোনায় মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল

Update Time : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩