ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সোমবার থেকে ওমরাহর আবেদন করতে পারবেন বিদেশিরা

আগামীকাল সোমবার (৯ আগস্ট) থেকে করোনার টিকা নেয়া বিদেশিরা পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব।

করোনাভাইরাসের জন্য গত দেড় বছর ধরে বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল। খবর আলজাজিরার।

রোববার (৮ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

প্রথম দিকে ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। ধীরে ধীরে তা দুই লাখে উন্নিত করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। বিদেশিদের ওমরাহর আবেদনের সঙ্গে করোনার টিকা নেওয়ার সনদও যুক্ত করতে হবে।

তবে বিদেশি নাগরিকদের সৌদি আরবে পৌঁছার পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় ঘরবন্দি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে এ প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার।

ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার, তবে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

সোমবার থেকে ওমরাহর আবেদন করতে পারবেন বিদেশিরা

Update Time : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১