ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। এর মধ্যে এক দিনেই হিট স্ট্রোকে ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বেশিরভাগই হাজী মারা গেছেন মক্কায়।

হজ উপলক্ষে প্রতিদিন প্রকাশিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৮ জুন সৌদি আরবে এ বছরের পবিত্র হজ পালন করা হয়।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনায় মারা গেলে মসজিদে নববিতে জানাজা হয়, দাফন হয় জান্নাতুল বাকি কবরস্থানে। জেদ্দায় মারা গেলে সেখানকার কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

উল্লেখ্য,২০২৩ সালের হজে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে।

সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

Update Time : ০২:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩