ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সরকারি-বেসরকারি ১৪১ ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ৩০৬ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সরকারি-বেসরকারি ১৪১ ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন। পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৬ ফ্লাইটে করে হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট-রাত ২টা) দেয়া সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত ১৪১টি ফিরতি ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৭টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮টি ফ্লাইট।

এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় মারা গেছেন ৪ জন এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।

এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সরকারি-বেসরকারি ১৪১ ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন

Update Time : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২