ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

স্থগিত হওয়া দলীয় পদ ফিরে পেয়েছেন শামা ওবায়েদ-শহীদুল

স্থগিত হওয়া দলীয় পদ ফিরে পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। গত ২১ আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

রবিবার (১০ নভেম্বর) রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। দুটি পৃথক চিঠি হলেও পদ ফিরিয়ে দেওয়া এবং কঠোরভাবে সতর্ক করার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অভিন্ন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে কার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নাম ওই দুটি চিঠিতে উল্লেখ করা হয়নি।

চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খখলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

চিঠিতে ওই দুই নেতাকে সতর্ক করে বলা হয়, তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।

স্থগিতাদেশ প্রত্যাহার পত্রের শেষে এসে রুহুল করিব রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল প্রত্যাশা করে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট কৃষক দল নেতা শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে এসে পৃথক তিনটি সমাবেশ করতে চেয়েছিলেন। তবে নগরকান্দা সদরে শামা ওবায়েদের সমর্থকরা শহীদুল ইাসলামের সমর্থকদের ওপর হামলা করে সমাবেশস্থল নিজেদের দখলে নিয়ে নেন। এ হামলায় কবির ভুইয়া (৫০) নামে শহীদুল ইসলামের এক সমর্থক নিহত হন এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। পরে শহীদুল ইসলাম নগরকান্দা উপজেলা সদরে না গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ সভা করেন।

ওইদিনই রুহুল কবির রিজভী দুটি পৃথক চিঠিতে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করেন। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

স্থগিত হওয়া দলীয় পদ ফিরে পেয়েছেন শামা ওবায়েদ-শহীদুল

Update Time : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪